মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই ডোজ টিকা নিয়েও করোনায় ভাষাসৈনিক সমেলা রহমানের মৃত্যু

news-image

নীলফামারী প্রতিনিধি : করোনায় থেমে গেল নীলফামারীর ভাষসৈনিক সমেলা রহমানের (৮৩) জীবন। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নীলফামারী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি… রাজিউন)।

ভাষাসৈনিক সমেলা রহমান নীলফামারী জেলা শহরের শাহীপাড়ার বাসিন্দা নাট্য অভিনেত্রী সাহানা সুমির মা এবং ভাষাসৈনিক ও সঙ্গীতশিল্পী প্রয়াত ওয়ালিউর রহমানের স্ত্রী। মৃত্যুকালে তিনি চার মেয়ে তিন ছেলে রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আছর জেলা শহরের কেন্দ্রীয় কবরস্থানে জানাযা শেষে সেখানে দাফন করা হয় ভাষা সৈনিক সমেলা রহমানকে।

মরহুমার ছোট ছেলে সুমন রহমান বলেন, ‘মা সমেলা রহমান বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। এরপর চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি প্রথম ডোজ ও ১৭ এপ্রিল দ্বিতীয় ডোজ করোনা টিকা নেন। এরপর অসুস্থতা বোধ করলে ৭ জুলাই র‌্যাপিড এন্টিজেন টেস্টে করোনা ধরা পরে। বাড়িতে রেখে তার চিকিৎসা চলছিল। ১৩ জুলাই অবস্থার অবনতি হলে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মারা যান।’

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর কবির, পুলিশ সুপার মো. মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক প্রমুখ।

ভাষা সংগ্রামী সমেলা রহমান ১৯৫২ সালে ছিলেন নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সেই সময় নারী ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নীলফামারীর রাজপথে নেমে মিছিল-মিটিংসহ সব কর্মসূচিতে অংশ নিয়ে অনন্য অবদান রাখেন সমেলা রহমান।

এ জাতীয় আরও খবর

বৃষ্টির জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত, আরও ৫ দিন ভারী বর্ষণের শঙ্কা

আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে

শরিকদের সঙ্গে ২০ জুলাই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

জলাবদ্ধতায় ঢাকার সড়কে ধীরগতির যান চলাচল

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগবে ৫টি গাছ

নারায়ণগঞ্জে দুই ডাকাতির রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বাড়ল তেলের দাম

মেসিকে থামিয়ে ফাইনালে উঠবে ইংল্যান্ড: জো কোল

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বিশ্বকাপ ব্যর্থতায় সেনেগাল কোচ বরখাস্ত

ক্রেতার অপেক্ষায় নির্জন বৃক্ষমেলা