,

আর্জেন্টিনার জালে অস্ট্রেলিয়ার জোড়া গোল

news-image

স্পোর্টস ডেস্ক : টোকিও অলিম্পিকে ব্রাজিলের শুরুটা দুর্দান্ত হলেও আর্জেন্টিনার হলো না। চলতি মাসেই কোপা আমেরিকার শিরোপা জেতা আর্জেন্টিনার অলিম্পিক দলকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া।

ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় অস্ট্রেলিয়া। গোল করেন লাচলান ওয়েলস। প্রথমার্ধে যথাসাধ্য চেষ্টা করেও তা শোধ করতে পারেনি আর্জেন্টিনা। উল্টো অতিরিক্ত যোগ করা সময়ে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টিনার ফ্রান্সিসকো ওরতেগাকে। এতে দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ১০ জন নিয়ে খেলতে হয়েছে আর্জেন্টিনাকে।

ম্যাচের ৮০ মিনিটের সময় ব্যবধান দ্বিগুণ করেন মারকো তিলিও। ২-০ তে এগিয়ে যা অসিরা। ডিউকের পাস থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে নেয়া বাম পায়ের শটে আর্জেন্টিনার পরাজয় নিশ্চিত করেন মারকো তিলিও। নির্ধারিত সময় শেষে রেফারির শেষ বাঁশি ২-০ গোলের পরাজয় নিয়েই মাঠ ছেড়েছে নেহুয়েন পেরেজের দল।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ