,

মৃত্যুর ১৯ দিন আগে গাওয়া গানটিই সত্যি হলো ইসলামী সংগীত শিল্পী মাহফুজুলের!

news-image

অনলাইন ডেস্ক : কলরবের তরুণ সংগীত শিল্পী মাহফুজুল আলম মঙ্গলবার সকাল ৮ টার দিকে নরসিংদী থেকে চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে নারায়ণগঞ্জের বরপা এলাকার ইউএস বাংলা হসপিটালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। প্রিয় শিল্পীর এভাবে চলে যাওয়া এখনও বিশ্বাস হচ্ছে না তার ভক্ত-অনুরাগীদের।

বিস্ময়কর তথ্য হলো মৃত্যুর ১৯ দিন আগে গত ১ জুলাই একটি অনুপ্রেরণামূলক গান নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেন মাহফুজুল। আর সেই গানের কথাগুলো শুনলে সত্যি অবাক হবেন সবাই। গানটি হঠাৎ মৃত্যুর বিষয়কে কেন্দ্র করেই। একজন মানুষের মৃত্যুর পরে তার স্বজনরা যেন ভেঙে না পড়ে- এমন সব কথা বলা হয়েছে সেই গানে।

গানের ডেসক্রিপশনে মাহফুজুল আলম লিখেছেন, গানটি আমাদের খুব কাছের মানুষদের হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে করা হয়েছে। আমরা সবাই একদিন হারিয়ে যাবো, কেউ দুনিয়াতে চিরস্থায়ী নয়।
গানের কথাগুলো হচ্ছে – ‘যখন সন্ধ্যা নেমে জোনাকিরা আসে/আর ফুল গুলো সুবাস ছড়ায় রাতে/তোমার ঘরের খেলনাগুলো/চুপ অভিমানে ঘরে ফিরে যায় ভাঙামনে/তাই তো ওরা আমায় বলে- তুমি ভেঙে পড়ো না এভাবে/কেউ থাকে না চিরদিন সাথে/যদি কাঁদো এভাবে তার ঘুম ভেঙে যাবে/ ও চাঁদ বলো না সে লুকিয়ে আছে কোথায়/সে কি খুব কাছে’

‘তুমি ভেঙে পড়ো না এভাবে/কেউ থাকে না চিরদিন সাথে/যদি কাঁদো এভাবে তার ঘুম ভেঙে যাবে’।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য