,

ওয়ানডে সিরিজের শুরুতেই ঘুরে দাঁড়াল অস্ট্রেলিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের সামনে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজটি ৪-১ ব্যবধানে জিতে নিয়েছিল ক্যারিবীয়রা। তবে ওয়ানডে সিরিজের শুরুতেই ঘুরে দাঁড়াল অসিরা। মিচেল স্টার্কের আগুনে পুড়ে ছাই হলো স্বাগতিকরা।

মঙ্গলবার রাতে বার্বাডোজের কেনিংটন ওভালে ক্যারিবীয়দের ১৩৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে ৪৯ ওভারে ২৫২ রান করেছিল অসিরা। বৃষ্টি আইনে লক্ষ্য দাঁড়ায় ২৫৭ রানের। জবাবে মাত্র ২৬.২ ওভারে মাত্র ১২৩ রানেই গুটিয়ে গেছে কাইরন পোলার্ডের দল।

ম্যাচ শেষে ক্যারিবীয় অধিনায়ক পোলার্ড জানিয়েছেন, ২৬০-২৭০ রান হলেও এই উইকেটে তাড়া করা উচিত ছিল। অর্থাৎ উইকেট ছিল ব্যাটিংবান্ধবই। কিন্তু তাদেরকে সেই কাজটি করতে দেননি অসিদের বাঁহাতি তারকা পেসার মিচেল স্টার্ক।

ক্যারিয়ারে অষ্টমবারের মতো ফাইফার নিয়ে ক্যারিবীয়দের লণ্ডভণ্ড করে দিয়েছেন স্টার্ক। তার সঙ্গে জশ হ্যাজলউডের সম্মিলিত আক্রমণে মাত্র ২৩ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে শেষের ৫ উইকেটে আরও ১০০ রান যোগ করে বড় লজ্জা এড়ায় তারা।

ওয়েস্ট ইন্ডিজকে একশ রান পার করানোর দায়িত্বটা পোলার্ডই নেন নিজ কাঁধে। প্রথম পাঁচ ব্যাটসম্যানের ব্যর্থতার পর ছয় নম্বরে নামা পোলার্ড খেলেন ৫৭ বলে ৫৬ রানের ইনিংস। যেখানে ছিল ৫ চার ও ৩ ছয়ের মার। এছাড়া আলজারি জোসেফ ১৭ ও হেইডেন ওয়ালশ করেন ২০ রান।

অসিদের পক্ষে বল হাতে স্টার্ক একাই নিয়েছেন ৫ উইকেট। হ্যাজলউডের শিকার ৩ উইকেট আর অ্যাডাম জাম্পা ও মিচেল মার্শ নিয়েছেন ১টি করে উইকেট।

এর আগে অস্ট্রেলিয়াকে লড়াই করার তো সংগ্রহ এনে দেয়ার পথে ইনিংসের একমাত্র ফিফটি করেন অধিনায়ক অ্যালেক্স ক্যারে। অস্ট্রেলিয়ার ২৬তম ওয়ানডে অধিনায়ক তিনি। নিজের অধিনায়কত্বের প্রথম ম্যাচেই খেলেছেন ৮৭ বলে ৬৭ রানের ইনিংস।

এছাড়া অ্যাশটন টার্নার ৪৫ বলে ৪৯, জশ ফিলিপ ৪২ বলে ৩৯, বেন ম্যাকডেরমট ৪৮ বলে ২৮ ও মিচেল মার্শ করেন ৪২ বলে ৩৯ রান। শেষদিকে ২ চারের মারে ৭ বলে ১২ রান করে দলীয় আড়াইশ পার করান জাম্পা।

দ্বিতীয় ইনিংসে স্টার্কের ফাইফারের আগে প্রথম ইনিংসে ৫ উইকেট নেন ক্যারিবীয় লেগস্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়র। ক্যারিয়ারের প্রথম ফাইফার নিতে তার খরচা ৩৯ রান। এর বাইরে দুইটি করে উইকেট নিয়েছেন আকিল হোসেন ও আলজারি জোসেফ।

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ