,

কুকুরের মৃত্যুদণ্ড!

news-image

অনলাইন ডেস্ক : আইনজীবীর ওপর হামলার ঘটনায় দুই কুকুরকে দেওয়া হলো মৃত্যুদণ্ড। ঘটনাটি ঘটেছে পাকিস্তানে। হামলার শিকার ব্যক্তি ও দণ্ডিত দুই কুকুরের মালিকের মধ্যে এই সাজার ব্যাপারে সমঝোতা হয়েছে। দেশটির করাচিতে ওই হামলার ঘটনার পর গত ৬ জুলাই আদালতের বাইরে কুকুর দুটির দণ্ড নির্ধারণ হয়।

দ্য এক্সপ্রেস ট্রিবিউন এক প্রতিবেদনে জানায়, আইনজীবী মির্জা আখতার আলি সকালে হাঁটতে বের হয়েছিলেন। এ সময় স্থানীয় হুমায়ুন খানের দুটি জার্মান শেপার্ড তার ওপর ঝাঁপিয়ে পড়ে। গুরুতর আহত হন আইনজীবী। সিসিটিভিতে ওই আক্রমণের ভিডিও ধরা পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পরে অনেকেই কুকুর মালিকের সমালোচনা করেন। অনেকে আবাসিক এলাকায় বিশেষ জাতের কুকুর রাখা নিয়ে প্রশ্ন তোলেন। সমালোচনার মুখে বিষয়টি আপসে মিটিয়ে নিতে আইনজীবীকে অনুরোধ করেন কুকুর মালিক।

আইনজীবী ক্ষমা করতে রাজি হন কয়েকটি শর্তে। এগুলো হলো- প্রথমত, কুকুর মালিক হুমায়ুন খান এই ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা চাইবেন। দ্বিতীয়ত, বাড়িতে আর কোনও বিপজ্জনক বা উগ্র কুকুর পুষবেন না। তৃতীয় শর্ত হল, হামলাকারী দুটি কুকুরকে অবিলম্বে একজন পশুচিকিৎসক দিয়ে ‘মানবিকভাবে হত্যা’ করাতে হবে। এ ছাড়া, ওই মালিকের আরও যেসব কুকুর রয়েছে সেগুলো ছেড়ে দিতে হবে।

উভয় পক্ষ ও সাক্ষীর উপস্থিতিতে এ নিয়ে একটি চুক্তি হয়। চুক্তির কাগজপত্র পরে আদালতে জমা দেওয়া হয়। তবে পশু অধিকার রক্ষা সংগঠনগুলো এই চুক্তিকে বেআইনি বলে অভিহিত করেছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের