,

খুলনার ৪ হাসপাতালের করোনা ইউনিটে সর্বোচ্চ ২৭ জনের মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : করোনা আক্রান্ত ও উপসর্গে খুলনার চারটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ২৭ জনের মৃত্যু হয়েছে। যা এ পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

মারা যাওয়া ২৭ জনের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ১১ জন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৫, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে ১ জন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জনের মৃত্যু হয়েছে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে মৃতরা হলেন- খুলনার বাবুল মোল্লা (৫০), হোসনে আরা (৫৫), আবুল কালাম আজাদ (৪৬), রোকেয়া (৬০),যশোরের জুলেখা (৫০), বাগেরহাটের কুমুদ মন্ডল (৭৮) ও নড়াইলের পুষ্প রাণী (৬৫)। এছাড়া হাসপাতালের ইয়েলো জোনে উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।
বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ব্যক্তিরা হলেন- যশোরের নওয়াপাড়ার কুলসুম বেগম (৭০), ফাতেমা (৭৫) ও আনোয়ারা (৪৫), খুলনার রূপসার মর্জিনা বেগম (৬৫), দিঘলিয়ার আব্দুল হাকিম (৪৫), খুলনা সদরের রুবিনা (৫০), খালিশপুরের সেলিম সিকদার (৫৮), খুলনার মোস্তফা (৪০) ও ডুমুরিয়ার বিঞ্চু মন্ডল ও আবেদা (৬৫)।

খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে মৃত ব্যক্তিরা হলেন, খুলনা মহানগরীর বানিয়াখামার এলাকার মমতাজ বেগম (৩৫), মিয়াপাড়ার শামীম আরা (৬০), রূপসার মোজাফফর শেখ (৬০), একই উপজেলার হানিফ মোড়ল (৬৫) এবং নড়াইলের মুলতাহির এলাকার রামেসা খাতুন (৭৫)।

শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় বাগেরহাটের ইউসুফ আলী (৭০) নামের এক রোগী মারা গেছেন।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়