বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনের অজগর লোকালয়ে অবশেষে মুক্ত

news-image

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসা দুটি অজগর উদ্ধার করেছে বনবিভাগ। শুক্রবার দুপুরে বাগেরহাটের শরণখোলার খুড়িয়াখালী গ্রামের দেলায়ার পহলানের বাড়ির বাগানে বেড়ার জালে আটকে থাকা একটি এবং পিরোজপুরের মঠবাড়িয়ার উলুবুনিয়া গ্রামের ইব্রাহীমের বাড়ির মুরগির ঘর থেকে বিকালে আরও একটি অজগর উদ্ধার করা হয়।

সন্ধ্যায় উদ্ধার করা অজগর সাপ দুটিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জে অবমুক্ত করা হয়েছে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) জয়নাল আবেদীন জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে শরণখোলার খুড়িয়াখালী গ্রামের দেলায়ার পহলানের বাড়ির বাগানে বেড়ার জালে ৬ ফুট লম্বা, ৮ কেজি ওজনের একটি অজগর আটকে যায়। খবর পেয়ে সুন্দরবনের টাইগার টিমের সদস্য হাসান মুন্সী ও সাগর সাপটি উদ্ধার করে বনবিভাগের হাতে তুলে দেয়।
একইদিন বিকাল ৩টার দিকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উলুবুনিয়া গ্রামের ইব্রাহীমের বাড়ির মুরগির ঘর থেকে আরও একটি অজগর উদ্ধার করা হয়। ১৫ ফুট লম্বা এবং ৩৫ কেজি ওজনের বিশাল এই অজগরটিও আট করা হয়। উদ্ধার করা এই অজগরটি সন্ধ্যা ৬টায় শরণখোলা রেঞ্জের বনে অবমুক্ত করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল