,

সালিসের সুযোগ নিয়ে কিশোরীকে বিয়ে করা চেয়ারম্যান বরখাস্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহিন হাওলাদারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। ক্ষমতার অপব্যবহার করে সালিসের সুযোগ নিয়ে এক কিশোরীকে (১৪ বছর ২ মাস ১৪ দিন) বিয়ে করায় তাঁকে বরখাস্ত করা হয়।

একই সঙ্গে ওই চেয়ারম্যানকে কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, তা কারণ দর্শাতে বলা হয়েছে। পত্র পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে পত্রের জবাব সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার স্থানীয় সরকার বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪ (৪) (ঘ) ধারার অপরাধ সংঘটিত করায় ওই চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গত শুক্রবার (২৫ জুন) ওই কিশোরীকে বিয়ে করেন ৬০ বছর বয়সী বিবাহিত চেয়ারম্যান শাহিন হাওলাদার। জানা গেছে, প্রেমের টানে বাড়িছাড়া দুই কিশোর-কিশোরীর বিষয়ে ডাকা সালিসে পছন্দ হওয়ায় তিনি নিজেই ওই কিশোরীকে বিয়ে করেন। একদিন পর ওই কিশোরী তালাক দেন চেয়ারম্যানকে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য