,

যে কারণে কোহলির চেয়ে রোহিতকে এগিয়ে রাখছেন সালমান বাট

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের সাবেক দলনেতা সালমান বাট মনে করেন বিরাট কোহলির চেয়ে রোহিত শর্মা ভালো অধিনায়ক। এ ক্ষেত্রে তার যুক্তি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি ভারত। তাই অধিনায়ক হিসেবে আরও একবার ব্যর্থ হন কোহলি।

জানা গেছে, অধিনায়ক হিসেবে কোহলির বড় কোন সাফল্য নেই। তাই কোহলির অধিনায়কত্বের সমালোচনা করেছেন বাট। কোহলির চেয়ে রোহিত অধিনায়ক হিসেবে ভালো বলে মন্তব্য করলেন বাট।

সর্বশেষ ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে কোহলির নেতৃত্বে বিদায় নিতে হয় ভারতকে। সদ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে ম্যাচ হারে টিম ইন্ডিয়া।
তবে পরিসংখ্যান বলছে, টেস্ট ফরম্যাটেই ভারতের সফল অধিনায়ক কোহলি। ৬১ টেস্টে নেতৃত্ব দিয়ে ৩৬টিতে জয়, ১৫টিতে হার ও ১০টিতে ড্র করেছে ভারত। কিন্তু বড় ইভেন্টে কোহলির সাফল্য নেই। তাই কোহলির চেয়ে রোহিত ভালো অধিনায়ক বলে মনে করেন বাট।

তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, কোহলির চেয়ে রোহিত ভালো অধিনায়ক। ২০১৮ সালে এশিয়া কাপে কোহলির অনুপস্থিতিতে অধিনায়কত্ব করে রোহিত। তখন আমি, গভীরভাবে রোহিতের অধিনায়কত্ব পর্যবেক্ষণ করেছি। খুবই বুদ্ধিদীপ্ত অধিনায়ক রোহিত। কোহলির অধীনে গেল চার বছরে সেরার কাতারে পৌঁছায় ভারত। কিন্তু অধিনায়ক হিসেবে বড় ম্যাচ জিততে পারেনি কোহলি। এতে তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন থাকছেই।’

 

এ জাতীয় আরও খবর

ড্রেজারের পাইপ ও পরিত্যক্ত সেতুতে বন্ধ নদীপথ, প্রতিমা পরিবহনে চরম ভোগান্তি

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ