,

ঢাকার সাথে ট্রেন ও বিমান চলাচল অব্যাহত

news-image

যথাযথ স্বাস্থ্যবিধি মেনে রাজধানী ঢাকার সাথে যোগাযোগ করা যাবে রেল ও সড়ক পথে। ঢাকা থেকে বাস, লঞ্চ চলাচল বন্ধ থাকলেও মঙ্গলবার পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী আজ ঢাকা থেকে ছেড়ে গেছে সব ট্রেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকাতে এসেছেও ট্রেন। আবার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যথারীতি উঠানামা করেছে বিমান।

রেলওয়ে সূত্র জানিয়েছে, স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখেই ঢাকা থেকে দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে ট্রেন যোগাযোগ চালু থাকবে। রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এক জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তবে করোনাভাইরাসে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গাজীপুরে চলাচলকারী কালিয়াকৈর ডেমো ও তুরাগ এক্সপ্রেস ট্রেনের রুটিন যাত্রা স্থগিত করা হয়েছে।

মাসুদ সারওয়ার জানান, পূর্বনির্দেশনা অনুযায়ী রেলসেবা চালু থাকবে। এ ক্ষেত্রে যাত্রীদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। রেলওয়ে কর্তৃপক্ষও স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের সেবা দেয়া নিশ্চিত করবে। ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হবে। অর্ধেক আসনের টিকিট বিক্রি করা হবে। বাকি অর্ধেক আসন ফাঁকা থাকবে।

তিনি আরো বলেন, সংক্রমণ নিয়ন্ত্রণে আসার পর ডেমো ও তুরাগ এক্সপ্রেস ট্রেন চলাচল সেবা আবারো চালু করা হবে। বর্তমানে কমলাপুর রেলস্টেশন থেকে ২৪ জোড়া ট্রেন দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যায়।

এদিকে বিমানের যাত্রাও অব্যহাত রয়েছে। অভ্যন্তরীণ রুটে বাংলাদেশ বিমান ছাড়াও ইউএস বাংলা ও নভোএয়ার ফ্লাইট পরিচালনা করছে। তারা অগ্রীম টিকিট বিক্রিও অব্যাহত রেখেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য