,

ব্রাহ্মণবাড়িয়ায় বিদুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু 

news-image
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার বাদৈর ইউনিয়নের হাতুড়াবাড়ি গ্রামে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। তারা হলেন, ওই এলাকার গোলাম মাওলা (৩৫) ও তার ছেলে জুবায়ের (৭)। এ ঘটনায় গুরুতর আহত গোলাম মাওলার স্ত্রী শামসুন্নাহারকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্হানীয়রা জানান,  ফ্রিজ রাখার জন্য সকালে ঘরের অন্যান্য মালামাল সরিয়ে জায়গা খালি করছিলেন গোলাম মাওলা ও তার স্ত্রী-সন্তান। এ সময় ঘরের একটি স্টিলের আলমিরাতে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়লে বিদ্যুতায়িত হন গোলাম মাওলা ও তার স্ত্রী এবং ছেলে। এতে ঘটনাস্থলেই মারা যান গোলাম মাওলা ও তার ছেলে জুবায়ের। কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য