,

সিরাজগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, ৪ লাখ টাকা জরিমানা

news-image

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

অর্থদণ্ড প্রাপ্তরা হলেন-সাদেকুল ইসলাম (২৪), আলাউদ্দিন (৫৪), রঞ্জু মিয়া (৩৫), খোকন (২৬), আব্দুল হামিদ (২৮), আব্দুল মতিন (২৩), আব্দুল আজিজ (২৬) ও নুরন্নবী (২৩)। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান জানান, সপ্তাহ খানেক যাবৎ জেলার চৌহালী উপজেলার এনায়েতপুর থানার সদিয়াচাঁদপুর এলাকায় একটি চক্র যমুনার মাঝ নদী উড়াপাড়া, ইজারাপাড়া, মৌহালীসহ আশেপাশের পয়েন্ট থেকে দুটি ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল। এতে কয়েকটি এলাকা ভাঙনের হুমকিতে পড়ছিল।
বিষয়টি জানার পর জেলা প্রশাসকের নির্দেশে দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ড্রেজারের মূল পরিচালনাকারীরা পালিয়ে গেলে তাদের সহযোগী আটজনকে আটক করা হয়। এরপর আটক ব্যক্তিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা দিয়ে তারা ছাড়া পান বলেও তিনি জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের