,

আফগানিস্তানে ৫ পোলিও টিকাকর্মীকে গুলি করে হত্যা

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে মঙ্গলবার অন্তত পাঁচ পোলিও টিকাকর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। এ নিয়ে তিনমাসের মধ্যে দ্বিতীয়বার পোলিও টিকাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। অল্প সময়ের ব্যবধানে তিনটি পৃথকস্থানে হামলা চালিয়ে ওই পাঁচজন কর্মীকে হত্যা করা হয়েছে বলে নানগারগার প্রাদেশিক পুলিশের মুখপাত্র ফরিদ খান জানিয়েছেন। খবর এপি’র।

হত্যাকাণ্ডের জন্য তালেবানকে দায়ি করেছেন ফরিদ খান। তার দাবি সাধারণ মানুষকে পোলিও টিকা থেকে বঞ্চিত করার উদ্দেশে এ হত্যাকাণ্ড চালানো হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওসমান তাহেরিও হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তালেবান এই হামলার সাথে নিজেদের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেছে।
বিশ্বজুড়ে পোলিও নির্মূল হলেও আফগানিস্তান ও পাকিস্তানে রোগটি রয়েই গেছে। তালেবান আর ধর্মীয় নেতারা পোলিও টিকাকে পশ্চিমা ষড়যন্ত্র হিসেবে অভিহিত করে স্থানীয়দের মধ্যে এ ব্যাপারে নেতিবাচক প্রচারণা চালান বলে অভিযোগ আছে। এমনকি তালেবান তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে পোলিও টিকাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালাতেও দেয় না বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগ করে আসছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের