,

রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ১২ মৃত্যু

news-image

রাজশাহী ব্যুরো : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় তাদের মৃত্যু হয় বলে সোমবার সকালে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

করোনা পজিটিভ ১০ জন এবং উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের ৬ জন, নাটোরের দুজন এবং মেহেরপুরের একজন রয়েছেন।

রামেক হাসপাতালের পাঠানো প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৪ জন। এর মধ্যে রাজশাহীর ৩৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নাটোরের একজন, নওগাঁর দুজন, পাবনার দুজন এবং কুষ্টিয়ার একজন। সুস্থ হয়ে ছুটি নিয়েছেন ২৬ জন।

এ নিয়ে ২৭১ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৩০৭ জন। এদের মধ্যে রাজশাহীর ১৫৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৯২ জন, নাটোরের ১৫ জন, নওগাঁর ৩২ জন, পাবনার ১০জন, কুষ্টিয়ার ১ জন ।

রোববার রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৩৭৪টি নমুনা পরীক্ষায় ১৫৪ জনের করোনা পজিটিভ আসে। শনাক্তের হার ছিলো ৪১ দশমিক ১৮ শতাংশ। নাটোর জেলার ১১১টি নমুনায় ২৬ জনের পজিটিভ আসে। শনাক্তের হার ছিলো ২৩ দশমিক ৪২ শতাংশ। নওগাঁ জেলার ১৬৫ টি নমুনায় ৬৩ জনের পজিটিভ আসে। শনাক্তের হার ছিলো ৩৮ দশমিক ১৮ শতাংশ। এদিন চাঁপাইনবাবগঞ্জের দুটি নমুনা পরীক্ষায় দুজনেরই নেগেটিভ রিপোর্ট আসে।

এদিকে সিভিল সার্জনের পাঠানো প্রতিবেদনে জানা যায়, পিসিআর ল্যাব ও র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে ১ হাজার ৫৪৯ নমুনা পরীক্ষায় জেলায় ৩০৮ জনের করোনা শনাক্ত হয়। এতে গড় শনাক্ত হার ১৯ দশমিক ৮৮ শতাংশ । এতে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ১ হাজার ১৭৫টি নমুনায় ১৫৪ জনের করোনা শনাক্ত হয়। পিসিআর ল্যাবে ৩৭৪ নমুনা পরীক্ষায় শনাক্ত হয় ১৫৪ জনের করোনা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য