,

ফরিদপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান

news-image

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর, চর বিষ্ণপুর, আকোটেরচর, ঢেউখালী ও কৃষ্ণপুর ইউনিয়নে কৃষি জমি ও পদ্মা আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত সদরপুরের বিভিন্ন ইউনিয়নে আজ শনিবার দুপুরে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে ৫টি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজল চন্দ্র শীল। এসময় উপস্থিত ছিলেন সদরপুর থানা পুলিশের সদস্যরা।

এ বিষয়ে সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল বলেন, ‘সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যদি কৃষি জমি বা পদ্মা আড়িয়াল খাঁ নদ থেকে ভেকু, ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য