,

দিনাজপুরে বিরল প্রজাতির পেঁচা উদ্ধার

news-image

দিনাজপুর প্রতিনিধি : ড়ের কবলে পড়া দিনাজপুরে বিরল প্রজাতির ধুষর রংয়ের লক্ষী পেঁচা উদ্ধার হয়েছে। বুধবার বিকেলে ফুলবাড়ী পৌর এলাকার কাঁটাবাড়ী গ্রামে সম্রাট নামে একজনের বাড়ীতে পাখিটি আছড়ে পড়ে। ঠিকমতো উড়তে পারে না। এসময় তাকে ধরে রাখা হয়। পরে বনবিভাগের কর্মকর্তাদের জানানো হয়।

স্থানীয়রা জানায়, বুধবার ঝড়বৃষ্টিতে ফুলবাড়ীর কাঁটাবাড়ী গ্রামের বাসিন্দা সম্রাটের বাড়ির উঠানে আছরে পড়ে। এরপর অসুস্থ পেঁচাটির ওপর এক ঝাঁক কাকও আক্রমণ করে। সম্রাট দেখতে পেয়ে পেঁচাটিকে উদ্ধার করতে এগিয়ে গেলে, এসময় তিনিও কাকের আক্রমণের শিকার হন এবং পেঁচাটিকে উদ্ধার করেন।

পেঁচা উদ্ধারকারী সম্রাট বলেন, কাকের চেচামেচি শুনে এগিয়ে গিয়ে দেখি একটি অসুস্থ পেঁচাকে আক্রমণ করেছে এক ঝাঁক কাক। পেঁচাটি উদ্ধার করে খাঁচায় রেখেছি। বনবিভাগের কর্মকর্তাদের জানানো হয়।
সামাজিক বনবিভাগ মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল হাই বলেন, খাদ্য অভাবে হয়তো পেঁচাটি ফুলবাড়ী শহরে এসে ঝড়বৃষ্টির শিকার হয়েছে। বনবিভাগ থেকে লোক পাঠানো হয়েছে পেঁচাটি উদ্ধার করতে। পেঁচাটি উদ্ধার করে অসুস্থ্য হলে তাকে চিকিৎসা দেওয়া হবে এবং সুস্থ্ হলে অবমুক্ত করা হবে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য