মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসায়ী হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে গাইবান্ধায় হরতাল

news-image

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় ব্যবসায়ী হাসান হত্যায় জড়িত আসামিদের গ্রেফতার এবং সদর থানার ওসির অপসারণসহ ৪ দফা দাবীতে আজ বৃহস্পতিবার ডাকা অর্ধদিবস হরতাল পালিত হচ্ছে। ‘হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ’ আজ সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা শহরে হরতাল পালনের ডাক দেয়।

হরতালের সমর্থনে ব্যবসায়ীরা সকাল থেকেই দোকানপাট বন্ধ রেখেছেন। হরতাল আহ্বানকারীরা বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে রিকশাভ্যান ও যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করছেন। এছাড়া তারা পৌর শহরে বিক্ষোভ মিছিলও করছেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত উপ-দফতর সম্পাদক মাসুদ রানার বাড়ি থেকে ব্যবসায়ী হাসান আলীর মৃতদেহ গত ১০ এপ্রিল উদ্ধার করে পুলিশ। হাসান আলীর পরিবারের অভিযোগ পাওনা টাকা আদায় নিয়ে হাসানকে মাসুদ রানা তার বাড়িতে আটকে রেখে হত্যা করে। এ ঘটনায় দায়েরকৃত মামলার তিন আসামীর মধ্যে শুধু মাসুদ রানাকে গ্রেফতার করে পুলিশ।
অন্য দুই আসামিকে গ্রেফতার ও জড়িত দুই পুলিশ সদস্যকে বিচারের মুখোমুখি করা, সদর থানার ওসির অপসারণ, বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন ও জেলায় দাদন ব্যবসায়ীদের দৌরাত্ম বন্ধ- এই চার দফা দাবীতে ‘হাসান হত্যার প্রতিবাদ মঞ্চ’ আজকের হরতাল আহ্বান করে।

এ জাতীয় আরও খবর

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান

জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কারণ খুঁজছে চসিক

বিদেশি ভাষা শিক্ষায় ল্যাংগুয়েজ ল্যাব স্থাপনের উদ্যোগ

ষড়যন্ত্র পেরিয়ে জনগণের ভোটে সংসদে এসেছি: সরোয়ার আলমগীর

তিস্তা-সোমেশ্বরীতে পানি বাড়ছে, রংপুরে বন্যার আশঙ্কা

শিক্ষামন্ত্রীকে কটাক্ষ হাসনাত আবদুল্লাহর

তরুণ উদ্যোক্তাদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর

এমসি কলেজ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

দুই বছরের চূড়ায় শেয়ারবাজার