,

ঢাবি শিক্ষার্থীদের স্মার্টফোন কিনতে ৮ হাজার টাকা ঋণ

news-image

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনার চেষ্টা করছেন সংশ্লিষ্টরা। কিন্তু শতভাগ শিক্ষার্থীর স্মার্টফোন না থাকা ও ইন্টারনেট জটিলতায় এ কার্যক্রমে আশানুরূপ ফল মিলছে না।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত যেসব শিক্ষার্থীর স্মার্টফোন নেই তাদের স্মার্টফোন কেনার জন্য বিনা সুদে  ৮ হাজার টাকা ঋণ দেবে প্রশাসন। এজন্য ঋণ পেতে ইচ্ছুক শিক্ষার্থীকে আগামী ১৫ জুনের মধ্যে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে বলা হয়েছে।

সোমবার (৭ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালকের দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউজিসির নীতিমালা-২০২০-এর আলোকে করোনা মহামারির কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সুদবিহীন ঋণের আওতায় স্মার্টফোন কেনার জন্য ঋণ প্রদানের নিমিত্তে কয়েকটি শর্তে বিভাগ/ইনস্টিটিউটের মাধ্যমে আবেদন করা শিক্ষার্থীদের কাছ থেকে তথ্য সরবরাহের জন্য অনুরোধ করা যাচ্ছে। আবেদনের সময় শেষ হবে ১৫ জুন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য