,

কমলাকে নিয়ে ওড়ার পর উড়োজাহাজের জরুরি অবতরণ

news-image

অনলাইন ডেস্ক : গুয়াতেমালায় প্রথম বিদেশ সফরে যাচ্ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। উড্ডয়নের পরই যান্ত্রিক ত্রুটির কারণে উড়োজাহাজটি দ্রুত অবতরণ করে। ওয়াশিংটনে জয়েন্ট বেস অ্যান্ড্রুসে ফিরে আসার পর উড়োজাহাজ থেকে নামেন কমলা হ্যারিস। সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, ‘আমি ভালো আছি। আমি ভালো আছি।’ খবর এএফপির।

স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় গুয়াতেমালায় নিরাপদে পৌঁছেছেন কমলা হ্যারিস। তাঁর মুখপাত্র সায়মন স্যান্ডার্স বলেন, গন্তব্যে পৌঁছাতে তাঁর খুব বেশি দেরি হয়নি।

স্যান্ডার্স বলেন, উড়োজাহাজে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় জয়েন্ট বেস অ্যান্ড্রুসে ফিরিয়ে নেওয়া হয়। তবে বড় ধরনের কোনো বিপদের আশঙ্কা নেই।

উড়োজাহাজে থাকা একজন সাংবাদিক জানান, অবতরণের সময় তিনি একধরনের অস্বাভাবিক শব্দ শুনেছেন। তবে অবতরণের প্রক্রিয়া ছিল স্বাভাবিক।

এ সপ্তাহে কমলা হ্যারিস গুয়াতেমালা ও মেক্সিকো সফর করবেন। করোনাভাইরাসের সংক্রমণের কারণে এই দেশগুলো ক্ষতিগ্রস্ত। কমলা হ্যারিস এই অঞ্চলের অভিবাসনের সমস্যা নিয়ে কাজ করবেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য