,

ছয় নারীশিল্পীকে নিয়ে বাপ্পার উদ্যোগ

news-image

বিনোদন প্রতিবেদক : সামিনা চৌধুরী, আলিফ, কনা, এলিটা, কোনাল ও জয়িতাকে নিয়ে অ্যালবামের কাজ শুরু করেছেন বাপ্পা মজুমদার
সামিনা চৌধুরী, আলিফ, কনা, এলিটা, কোনাল ও জয়িতাকে নিয়ে অ্যালবামের কাজ শুরু করেছেন বাপ্পা মজুমদার কোলাজ : আমিনুল ইসলাম
পছন্দের ছয় নারী কণ্ঠশিল্পীকে নিয়ে নতুন এক উদ্যোগ গ্রহণ করেছেন শিল্পী বাপ্পা মজুমদার। এতে নিজের প্রীতিভাজন ও শ্রদ্ধাভাজন কয়েকজন নারী শিল্পীর গানের সুর ও সংগীতায়োজন করবেন এই শিল্পী ও সংগীত পরিচালক।

বাপ্পার পছন্দের এই তালিকায় রয়েছেন শিল্পী সামিনা চৌধুরী, আলিফ আলাউদ্দীন, দিলশাদ নাহার কনা, এলিটা করিম, সোমনূর মনির কোনাল, ফারহিন খান জয়িতা প্রমুখ। এরই মধ্যে এ উদ্যোগের অংশ হিসেবে কনার একটি গান করেছেন বাপ্পা। গানটির শিরোনাম ‘মন ভালো’। গানটির কথা লিখেছেন শাহান কবন্ধ। জানা গেছে, চলছে গানটির ভিডিওর পরিকল্পনা। ভিডিও হয়ে গেলে নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করবেন বাপ্পা মজুমদার।

পর্যায়ক্রমে অন্য শিল্পীদের গানগুলোও একইভাবে ধারণ করে নিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করবেন তিনি। পছন্দের কথা-সুর ও সংগীতায়োজনেই গানগুলো সাজাবেন তিনি। বাপ্পা মজুমদার বলেন, ‘অনেক দিন ধরে আমার পছন্দের এই শিল্পীদের জন্য গান তৈরির পরিকল্পনা করে আসছিলাম। এবার কাজ শুরু করতে পেরে ভালো লাগছে। নতুন কিছু ভাবনা ও পরিকল্পনার বাস্তবায়ন দেখতে পাবেন শ্রোতারা।’

এ উদ্যোগে বাপ্পা নিজের জন্যও নতুন বেশ কিছু গান করছেন। এ বছরই গানগুলো শুনতে পাবেন বাপ্পার ভক্তরা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য