,

রাজধানীর দারুস সালামে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষ

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর দারুস সালাম এলাকার হরিরামপুর টালি এলাকায় আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

জানা গেছে, আসন্ন ঢাকা-১৪ আসনের নির্বাচনকে ঘিরে এ সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিযন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বিকাল ৪ টার দিকে ঢাকা-১৪ আসনের উপ-নির্বাচনকে কেন্দ্র করে দারুস সালামের হরিরামপুর টালি কোম্পানির বাড়ি সংলগ্ন কনভেনশন হলে স্থানীয় আওয়ামী লীগ একটি আলোচনা সভার আয়োজন করে। হলে প্রবেশ করার আগে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ৫ জন আহত হয়।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য