,

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন উত্তর হামছাদী ইউনিয়ন

news-image

লক্ষ্মীপুর প্রতিনিধি :লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা (২০২১) বালক অনূর্ধ্ব -১৭ এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে উত্তর হামছাদী ইউনিয়ন। বুধবার (২ জুন) বিকালে জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এ খেলায় টুমচর ইউনিয়নকে ট্রাইবেকারে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।

এর আগে টানটান উত্তেজনায় খেলার প্রথমার্ধে মো. রনির পায়ে গোল নিয়ে এগিয়ে থাকে উত্তর হামছাদী। পরে খেলার শেষার্ধে টুমচর দলের খেলোয়াড় মো. আব্দুর রশিদ রুবেল গোল করে খেলায় সমতা আনেন। এরপর ট্রাইবেকারে জয়লাভ করে উত্তর হামছাদী।

খেলা শেষে পুরস্কার তুলে দেয় স্থানীয় প্রশাসন। এ প্রতিযোগীতায় সেরা খেলোয়াড় হিসেবে ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন চর রমনী মোহন ইউনিয়নের খেলোয়াড় সাইফুল ইসলাম আনাস। ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন মো. রনি।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। অন্যান্যের মধ্যে আরো ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি (সদর) মো. মামুনুর রশিদ, জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু