,

মন্ত্রীর গাড়িতে বন্দুকধারীদের হামলা, মেয়ে-গাড়িচালক নিহত

news-image

অনলাইন ডেস্ক : উগান্ডার কর্ম ও পরিবহন মন্ত্রী জেনারেল কাতুম্বা ওয়ামালার গাড়িতে আজ মঙ্গলবার ভয়াবহ হামলা চালিয়েছে চার বন্দুকধারী দুর্বৃত্ত। জানা গেছে, দেশটির কিয়াসাসির কাম্পালা শহরতলিতে দুর্বৃত্তদের গুলিবর্ষণে মন্ত্রী গুলিবিদ্ধ হলেও নিহত হয়েছে তার মেয়ে ও গাড়িচালক। খবর রয়টার্সের।

সেনাবাহিনীর মুখপাত্র ও স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মঙ্গলবার কিয়াসাসির কাম্পালা শহরতলিতে উগান্ডার কর্ম ও পরিবহন মন্ত্রী জেনারেল কাতুম্বা ওয়ামালার গাড়িতে গুলিবর্ষণ করে মোটরসাইকেলে আসা চার দুর্বৃত্ত। হামলার সময় উগান্ডান মন্ত্রীর মেয়েও গাড়ির ভেতর ছিলেন। গুলিতে তিনি ও গাড়ির চালক প্রাণ হারিয়েছেন।

উল্লেখ্য, পূর্ব আফ্রিকার দেশটিতে গত কয়েক বছরে বেশ কয়েকজন হাই-প্রোফাইল ব্যক্তিকে রহস্যজনকভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের উদ্দেশ্য নিশ্চিত না হওয়ায় এ নিয়ে নানা জল্পনা রয়েছে। এসব ঘটনার প্রায় প্রতিটিতেই হামলাকারীরা মোটারসাইকেলে এসে গুলি চালিয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য