,

ক্যারিয়ারের ৫২ বছর পূর্ণ করলেন অমিতাভ

news-image

বিনোদন ডেস্ক : ৫২ বছর ধরে অভিনয় করছেন অমিতাভ বচ্চন। ৭৮ বছরেও বলিউডের ‘শাহেনশা’ তিনি। তার ছোট্ট বিশ্লেষণ নেটমাধ্যমে তুলে ধরলেন বিগ বি নিজেই।

অমিতাভ ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একটি ছবি। তার ক্যাপশনে লিখেছেন অনেক কথা, ‘১৯৬৯ থেকে ২০২১-৫২ বছর একই জায়গায় কাটিয়ে দেওয়া মুখের কথা নয়! সবটাই সম্ভব হয়েছে সর্বশক্তিমান ঈশ্বরের জন্য।’

সেই পোস্টে বিগ বি-কে শুভেচ্ছা জানাতে জড়ো হয়েছেন ৫ লক্ষেরও বেশি অনুরাগী। সেখানে রয়েছেন শিল্পা শেঠির মতো তারকারাও। তার মন্তব্য, ‘আপনার মতো অভিনেতা বলিউডে দ্বিতীয় আর কেউ নেই। আপনিই প্রথম আপনিই শেষ’।

মন্তব্যের পাশাপাশি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অমিতাভ অভিনীত নানা চরিত্রের ছবির কোলাজ। ‘আনন্দ’, ‘জঞ্জির’, ‘শোলে’, ‘সিলসিলা’, ‘ত্রিশূল’, ‘শক্তি’, ‘শাহেনশা’, ‘সূর্যবংশী’, ‘বাগবান’ হয়ে সাম্প্রতিক ‘গুলাবো সিতাবোঁ’- প্রায় সব সিনেমার ছবিই সেই কোলাজে জায়গা করে নিয়েছে। দেখা গেছে, ‘বুডঢা হোগা তেরা বাপ’ ছবিতে অভিনীত চরিত্রও।

প্রসঙ্গত, ভারতীয় চলচ্চিত্রের এই কিংবদন্তি ১৯৪২ সালের ১১ই অক্টোবর উত্তর প্রদেশের এলাহাবাদের এক হিন্দু-শিখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা হরি বংশ রাই বচ্চন একজন নামকরা হিন্দি কবি ছিলেন। তার মা তেজি বচ্চন ফৈসলাবাদের এক শিখ-পাঞ্জাবী ছিলেন।

মাত্র বিশ বছর বয়সে অভিনেতা হওয়ার উদ্দেশ্যে কলকাতার ব্ল্যাকার এন্ড কোং নামক জাহাজ কোম্পানির কাজে ইস্তফা দিয়ে মুম্বাই আসেন। অনেক পথ পেরিয়ে ১৯৬৯ সালে মৃণাল সেনের ‘ভুবন সোম’ সিনেমায় ধারা বর্ণনাকারী হিসেবে কাজ করেন।

এরপর একই বছর ‘সাত হিন্দুস্তানি’ নামক একটি চলচ্চিত্রের মাধ্যমে ছবির জগতে আত্মপ্রকাশ করেন। যদিও ছবিটি বাণিজ্যিক সাফল্য পায়নি, তবুও অমিতাভ এই ছবিতে অভিনয়ের সুবাদে শ্রেষ্ঠ নতুন অভিনেতা হিসেবে তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য