,

গণমাধ্যম বয়কট: নাওমি ওসাকা নিষিদ্ধ হতে পারেন

news-image

অনলাইন ডেস্ক : ফ্রেঞ্চ ওপেনের শুরুটা দুর্দান্ত করেছেন জাপানি কন্যা নাওমি ওসাকা। তবে সেই সঙ্গে জরিমানাও গুনতে হয়েছে নারী এককের দুই নম্বর বাছাইকে।

ম্যাচ শেষে পূর্ব ঘোষণা অনুযায়ী সংবাদ সম্মেলনে আসেননি ওসাকা। বিষয়টি পছন্দ হয়নি ফ্রেঞ্চ ওপেন কর্তৃপক্ষের। আয়োজকেরা এক বিবৃতিতে জানিয়েছেন, ওসাকা যদি গণমাধ্যম বয়কট করেন তবে ফ্রেঞ্চ ওপেনে নিষিদ্ধ হতে পারেন এবং ভবিষ্যৎ গ্র্যান্ড স্ল্যামেও এই শাস্তি পেতে পারেন তিনি।

গত সপ্তাহে জাপানি তারকা জানান, নিজের মানসিক স্বাস্থ্যের নিরাপত্তার জন্য রোঁলা গাঁরোর লড়াইয়ের সময় তিনি কোনো সংবাদ সম্মেলনে আসবেন না।

সেই কথা অনুযায়ী রবিবার ক্লে-কোর্টের উদ্বোধনী দিনে প্রথম রাউন্ডে রোমানিয়ার প্যাট্রিসিয়া মারিয়া টিগকে ৬-৪, ৭-৬ (৭-৪) গেমে হারানোর পর সংবাদ সম্মেলনে আসেননি ওসাকা। যার কারণে ১৫ হাজার ডলার জরিমানাও দিতে হয়েছে তাকে।

এক যৌথ বিবৃতিতে চারটি গ্র্যান্ড স্ল্যামের আয়োজকেরা জানান, ওসাকাকে আরও বেশি জরিমানা ও ভবিষ্যতে গ্র্যান্ড স্ল্যামে নিষিদ্ধ হতে পারেন।

পরে ররিবার জাপানি কন্যা টুইট করেন, ‘পরিবর্তন মানুষকে অস্বস্তিকর করে তুলতে পারে।’

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের