,

চট্টগ্রাম থেকে বাবুল আক্তারকে পাঠানো হলো ফেনী কারাগারে

news-image

নিজস্ব প্রতিবেদক : স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে চট্টগ্রাম থেকে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।

আজ শনিবার তাঁকে ফেনীতে পাঠানো হয়েছে বলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছেন।

মাহমুদা খুন হওয়ার প্রায় পাঁচ বছর পর ১২ মে আলোচিত এই হত্যাকাণ্ডে বাবুল আক্তারকে গ্রেপ্তার করা হয়। এরপর ১৭ মে থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি। এর মধ্যে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে বাবুল আক্তারকে বাইরে হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য আবেদন করেছিলেন তাঁর আইনজীবী। পরে আদালত এ বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এখন বাবুল আক্তারকে কেন ফেনী কারাগারে পাঠানো হলো সে বিষয়ে জানতে চাইলে চট্টগ্রামের কারাধ্যক্ষ তারিকুল ইসলাম বলেছেন, বিশেষ কোনো কারণ নেই।

তবে কয়েকটি কারা সূত্র জানিয়েছে, বাবুল আক্তারকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সেলে রাখা হয়েছিল। সেল ভবনের তৃতীয় ও চতুর্থ তলা বর্ধিতকরণের কাজ চলছে। গত মার্চ মাসে নির্মাণাধীন এই ভবন থেকে লাফিয়ে এক বন্দী পালিয়ে যান। এই পরিপ্রেক্ষিতে নিরাপত্তাসহ নানা কারণে বাবুল আক্তারকে চট্টগ্রাম থেকে স্থানান্তর করা হয়েছে।

২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে গিয়ে খুন হন মাহমুদা। গত ১২ মে ওই ঘটনায় বাবুলের করা মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয় পিবিআই। সেদিনই চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় বাবুল আক্তারসহ আটজনকে আসামি করে হত্যা মামলা করেন মাহমুদার বাবা মোশারফ হোসেন।

মাহমুদার বাবার করা মামলায় বাবুলকে গ্রেপ্তার করে পিবিআই। পরে তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আদালতে হাজির করা হলে প্রথমে জবানবন্দি দিতে রাজি হলেও বিচারকের খাসকামরা থেকে জবানবন্দি না দিয়ে ফিরে আসেন বাবুল। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের কোনো অধিকার নেই: হেফাজত আমির

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

এনআইডি সংশোধনে বড় অগ্রগতি

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু

আইনশৃঙ্খলা অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এনসিপির গণবিক্ষোভ শুক্রবার

দরজা ভেঙে ঘরে ঢুকে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির

আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকে

বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স

শ্রদ্ধার কারণে গায়কিতে বদল আনেন শ্রেয়া

গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, সাড়ে পরে নিয়ন্ত্রণে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬