,

মাইক্রোসফট এজের ‘গতি বাড়বে’ যেভাবে

news-image

অনলাইন ডেস্ক : চলতি সপ্তাহে মাইক্রোসফট এজের নতুন ভার্সন আসছে। তার আগে কোম্পানিটি বলছে, এই ভার্সনে ব্রাউজারের গতি আগের চেয়ে বেশি হবে।

ব্রাউজার টিম বিবৃতিতে জানিয়েছে, ‘উইন্ডোজ ১০-এ মাইক্রোসফট এজই হবে সবচেয়ে ভালো ব্রাউজার। ভার্সন ৯১ প্রকাশ পেলে ব্যবহারকারীরা সেটি বুঝতে পারবেন।’

দ্য ভার্জ জানিয়েছে, এতে দুটি ফিচার রাখা হচ্ছে-স্টার্টআপ বুস্ট এবং স্লিপিং ট্যাবস। ফিচারটি সুবিধা বাড়াবে।

যখন আপনি দ্রুত ব্রাউজার লোড করেন, তখন স্টার্টআপ বুস্ট অপেক্ষমাণ সময় কমিয়ে আনে। ব্যাকগ্রাউন্ডের এজ প্রসেসের একটি কোর সেটে এটি রান করা হয়।

মাইক্রোসফট বলছে, এজ ব্রাউজার ওপেন থাকলে এটি অতিরিক্ত কোনো রিসোর্স যোগ করবে না। ভার্সন ৯১’র গুরুত্বপূর্ণ অংশ হবে ফিচারটি।

অন্যদিকে যখন আপনি বেশি ট্যাব খুলে রাখবেন, তখন স্লিপিং ট্যাব ফিচার ‘সিস্টেম লোড’ কমাবে। খুলে রাখা ট্যাবের যেগুলো ব্যবহৃত হচ্ছে না সেগুলো থেকে লোড কমিয়ে দেবে এই ফিচার।

মাইক্রোসফটের দাবি, যত ব্রাউজার আছে তার মধ্যে ব্যাটারির চার্জ কম ফুরোনোর দিক থেকে এজ ব্রাউজার সেরা।

বেশ কয়েক বছর আগে এজের সঙ্গে গুগলের ক্রোম, মজিলার ফায়ারফক্স ও অপেরা ব্রাউজার নিয়ে একটি পরীক্ষা চালায় বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।

মাইক্রোসফটের সারফেস বুকে ফেইসবুক, ইউটিউব, উইকিপিডিয়া ও আমাজনের মতো সাইটগুলো বিভিন্ন ব্রাউজার দিয়ে চালিয়ে এ পরীক্ষা করা হয়।

এতে দেখা যায়, এজ ব্রাউজার ব্যবহারে চার্জ থাকে ৭ ঘণ্টা ২২ মিনিট। সবচেয়ে খারাপ পারফরম্যান্স ক্রোম ব্রাউজারের। এই ব্রাউজার ব্যবহারে চার্জ থাকে মাত্র ৪ ঘণ্টা ১৯ মিনিট। ফায়ারফক্স ব্যবহারে চার্জ থাকে ৫ ঘণ্টা ৯ মিনিট আর অপেরার ব্যাটারি সেভিং মোড ব্যবহারে চার্জ থাকে ৬ ঘণ্টা ১৮ মিনিট।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের