,

দাম বাড়ছে ভোজ্যতেলের

news-image

নিজস্ব প্রতিবেদন : করোনা মহামারি পরিস্থিতির মধ্যেই দেশের বাজারে আবারও বাড়ছে ভোজ্যতেলের দাম। ইতোমধ্যে দাম বাড়ানোর প্রস্তাব বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছেন ব্যবসায়ীরা। আগামী বৃহস্পতিবারই দাম বৃদ্ধির সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য) এএইচএম সফিকুজ্জামান ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

অতিরিক্ত সচিব বলেন, আন্তর্জাতিক বাজারে দাম অনেক বাড়তি। আমদানিকারকরা রমজানেই লিটারে ৫ টাকা দাম বৃদ্ধি করতে চেয়েছিল। কিন্তু ঈদ ও করোনার কথা বিবেচনা করে আমরা তখন ২ টাকা বৃদ্ধি করেছি। এখন নতুন করে আবার দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে ওরা (আমদানিকারকরা)। আমরা বিষয়টি বিশ্লেষণ করে দেখছি। মন্ত্রী মহোদয় (বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি) বৃহস্পতিবার ব্যবসায়ীদের ডেকেছেন। সেখানে সিদ্ধান্ত হবে।

এর আগে রমজানে খোলা সয়াবিন তেল ২ টাকা বাড়িয়ে এক লিটারের দাম ১১৯ টাকা নির্ধারণ করে দেয় সরকার। আর ১ লিটারের বোতল ১৪১ ও ৫ লিটারের বোতল ৬৭০ টাকা নির্ধারণ করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য