,

বিতর্কিত মন্তব্য, নোবেলের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ

news-image

বিনোদন প্রতিবেদক : গান নিয়ে যতটা না আলোচিত হয়েছেন, বিতর্কিত মন্তব্যের কারণে তার চেয়ে বেশি সমালোচিত হয়েছেন ‘সারেগামাপা’ খ্যাত গায়ক মাঈনুল আহসান নোবেল। তাকে ঘিরে সমালোচনা যেন থামছেই না। একাধিক বিতর্কিত মন্তব্যের কারণে বারবার উঠে আসছে তার নাম। সবশেষ ‘নগর বাউল’ খ্যাত রকস্টার জেমসকে উদ্দেশ্য করে তার আপত্তিকর বক্তব্যের কারণে এখনো সমালোচনার ঝড় বইছে সংগীতাঙ্গনে। যদিও এসব বক্তব্যের কারণে ক্ষমা চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন নোবেল।

তবে একের পর এক বিতর্ক জন্ম দেওয়ায় তরুণ এই গায়কের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নিচ্ছে পুলিশের সাইবার অপরাধ তদন্ত বিভাগ। সাইবার বুলিং ও শিল্পী-সাংবাদিকসহ অন্যদের হেনস্থা করায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। ঢাকা মহানগর পুলিশের সাইবার অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম জানান, শিগগিরই এর সমাধান হবে।

এক ফেসবুকবার্তায় পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘গায়ক নোবেল ও তার ভেরিফায়েড পেজের আপত্তিকর ও অনভিপ্রেত পোস্ট নিয়ে আমরা ইতোমধ্যেই অবগত। বাংলাদেশের প্রচলিত আইন মোতাবেক ও সংক্ষুব্ধ ব্যক্তি বা ব্যক্তিবর্গের সাথে মতামত, সম্মতি ও পরামর্শক্রমে এই বিষয়ের একটা বিশ্বাসযোগ্য ও স্থায়ী সমাধানের জন্য আমরা আইনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।’

এদিকে, নিজের কোনো গান প্রকাশের আগে ফেসবুকে একাধিক ইস্যুতে বিতর্কিত পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন নোবেল। জানা গেছে, এবারও তার একটি গান আসার কথা। যার শিরোনাম ‘মেহেরবান’। এর প্রচারণার অংশ হিসেবেই হয়তো তার এমন বিতর্কিত পোস্ট! তবে নোবেলের দাবি, তার ফেসবুক পেজ হ্যাক হয়েছে।

এরই মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক নোবেলের এসব আচরণের কারণে তার সঙ্গে হওয়া ২২ গানের চুক্তি বাতিল করেছে। এ ছাড়া নোবেলকে একাধিক সিনেমার প্লেব্যাক থেকে বাদ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য