,

টুইটারেও ফেইসবুকের মতো ট্র্যাকিং

news-image

অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানি ফেইসবুকের মতো টুইটারও ব্যবহারকারীদের কাছে ট্র্যাকিংয়ের অনুমতি চাইছে। মূলত আইওএস ১৪.৫ এর টার্গেটেড অ্যাড রক্ষায় কোম্পানিটি ট্র্যাকিংয়ের পথে হাঁটছে।

ম্যাকরিউমারের প্রতিবেদনে বলা হয়েছে, ফেইসবুকের মতো আক্রমণাত্মক কিছু করছে না প্ল্যাটফর্মটি। সাধারণভাবে অনুমতি নেওয়ার চেষ্টা করছে তারা।

অ্যাপল আইওএস ১৪.৫ এর মাধ্যমে ব্যবহারকারীদের কাছ থেকে বিজ্ঞাপনী ট্র্যাকিংয়ের জন্য অনুমতি নেওয়া বাধ্যতামূলক করে দিয়েছে।

এরপর ফেইসবুক রীতিমতো ক্যাম্পেইন করে ব্যবহারকারীদের কাছে বিজ্ঞাপনী ট্র্যাকিংয়ের জন্য অনুমতি চাইছে। অনুমতি না পেলে ভবিষ্যতে সেবার জন্য অর্থ নেওয়া হতে পারে বলেও জানানো হচ্ছে।

ম্যাকরিউমার লিখেছে, টুইটারের আইওএস অ্যাপ ৮.৬৫-এ আপডেটের পরপরই পপ-আপ নোটিফিকেশনের মাধ্যমে অনুমতি চাওয়া হচ্ছে।

৮.৫৬ সংস্করণে আপডেটের পর মিলছে অডিও চ্যাট অ্যাপ স্পেসেসের জন্য সমর্থন।

টুইটারের ওই পপ-আপের বার্তা বলছে, ‘আপনার জন্য সংশ্লিষ্ট বিজ্ঞাপন দেখতে টুইটারকে এ ডিভাইসে অন্য প্রতিষ্ঠানের ডেটা ট্র্যাক করতে দিন, যেমন আপনি যে অ্যাপ ব্যবহার করেন এবং ওয়েবসাইট ভিজিট করেন।’

এই ট্র্যাকিংয়ের অর্থ: টুইটার এতদিন গর্ব করে বলত, তারা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য অন্যদের মতো ঢালাওভাবে ব্যবহার করে না। কিন্তু আইওএসের আপডেটের কারণে নিজের পলিসিতে তারা স্থির থাকতে পারছে না।

আপনি কোথায় যাচ্ছেন, কোন সাইট ভিজিট করছেন, কী কেনাকাটা করছেন, অনলাইনে আপনার পছন্দ-অপছন্দ কী; সব এখন তারা ট্র্যাক করবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য