,

কানাডায় প্রিমিয়াম সুইটসের কর্ণধারসহ নিহত ৩

news-image

কানাডা প্রতিনিধি : কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের প্রিমিয়াম সুইটসের কর্ণধারসহ ৩ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন- মনিরুজ্জামান বিজয়, তার শাশুড়ি ও প্রিমিয়াম সুইটসের অন্যতম কারিগর লিয়াকত হোসেন।

স্থানীয় সময় গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে দেশটির হাইওয়ে ৪০১ সড়কের বাউন্ডারি রোড ও কর্নওয়েল অ্যাভিনিউ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মনিরুজ্জামান বিজয় চিকিৎসাধীন অবস্থায় সানিব্রুক হসপিটালে গতকাল শনিবার মারা যান। বাকী দুজন দুর্ঘটনার দিন ঘটনাস্থলেই মারা যান।

মনিরুজ্জামান বিজয় বাংলাদেশ ও কানাডার প্রসিদ্ধ প্রিমিয়াম সুইটসের কর্ণধার এবং বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার প্রেসিডেন্ট এইচ এম ইকবালের ছোটভাই।

অন্টারিও প্রাদেশিক পুলিশ জানায়, প্রাথমিকভাবে তদন্ত অনুযায়ী গাড়িটিতে তিনজন আরোহী ছিলেন। রাস্তার বাম দিকে সড়ক বিভাজকে ধাক্কা লাগার পরই গাড়িটিতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান দুই আরোহী। আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় সানিব্রুক হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার মারা যান মনিরুজ্জামান।

দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কানাডার বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য