,

মিচেল-ফিলিপস প্রথমবারের মতো কিউইদের কেন্দ্রীয় চুক্তিতে

news-image

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের ২০২১/২২ মৌসুমের জন্য ঘোষিত ২০ জনের কেন্দ্রীয় চুক্তিতে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা দেওয়ায় চুক্তিতে নেই বিজে ওয়াটলিং। জায়গা হয়নি অ্যাজাজ প্যাটেলেরও।

মিচেল ও ফিলিপস ইতিমধ্যে দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ করেছেন নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে। গত বছর টেস্টে ও ওয়ানডেতে একটি করে সেঞ্চুরি পেয়েছেন ২৮ বছর বয়সী মিচেল। ফিলিপস ইতিমধ্যে জায়গা পাকাপোক্ত করেছেন কিউইদের টি-টোয়েন্টি স্কোয়াডে। সীমিত ওভারের এই ক্রিকেটে একটি সেঞ্চুরিও আছে তার।

নিউজিল্যান্ডের ২০২১-২২ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি: টম ব্লান্ডেল, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, কলিন ডি গ্রান্ডহোম, লোকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, রস টেইলর, নেইল ওয়াগনার, কেন উইলিয়ামসন, উইল ইয়ং।

 

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা