,

ঈদে তৈরি করুন খেজুরের হালুয়া

news-image

লাইফস্টাইল ডেস্ক : ঈদ খুশি ও আনন্দের দিন। এদিন তো মিষ্টিমুখ করতেই হবে। এবারের ঈদে মিষ্টিমুখ করতে তৈরি করুন খেজুরের হালুয়া। সবার ঘরেই এখন কমবেশি খেজুর আছে। তাই ঘরে থাকা উপকরণ দিয়েই ঈদের দিন তৈরি করেতে পারেন খেজুরের হালুয়া।

দুধ, বাদাম আর খেজুরে মিশেলে তৈরি করা হয় সুস্বাদু এই হালুয়া। এটি তৈরি করা অত্যন্ত সহজ। আর এই হালুয়া স্বাস্থ্যকরও বটে। তাহলে আর দেরি কেন, চলুন জেনে নেওয়া যাক খেজুরের হালুয়া তৈরির রেসিপি-

উপকরণ

১. খেজুর (বীজ ছাড়ানো) ২০০ গ্রাম
২. চিনি গুঁড়ো ১ কাপ
৩. দুধ ১ কাপ
৪. ঘি ১/৪ কাপ
৫. কাজু- ৫০ গ্রাম
৬. দারুচিনি গুঁড়ো ১/৪ চামচ

পদ্ধতি

প্রথমে কড়াইতে ঘি গরম করে কাজুবাদাম ভেজে নিন। এবার একটা প্যানে দুধ গরম করার জন্য চুলায় বসান। এর মধ্যে খেজুর দিয়ে দিন। ভালো করে নাড়তে থাকুন।

দুধ ঘন হয়ে আসলে এবার নামিয়ে নিন। কিছুক্ষণ অপেক্ষা করে ঠান্ডা করে নিন। এরপর ব্লেন্ডারে ভালো করে দুধ ও খেজুরের মিশ্রণটি ব্লেন্ড করে নিন

এবার কড়াইতে ঘি গরম করে খেজুরের মিশ্রণ ঢেলে দিন। এর সঙ্গে কাজু বাদাম কুচি ও গুঁড়ো করে রাখা চিনি মেশান। কিছুক্ষণ নাড়াচাড়া করুন। প্রয়োজনে আরও এক চামচ ঘি দিতে পারেন।

সব ভালো করে মিশে গেলে এর সঙ্গে দারুচিনি পাউডার মিশিয়ে নিন। এবার একটা কন্টেনারে পুরো মিশ্রণটি ঢেলে ঠান্ডা করে বরফির আকারে কেটে নিন।

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়