,

এবারও শোলাকিয়া মাঠে ঈদ জামাত হচ্ছে না

news-image

কিশোরগঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে ১৯৪তম ঈদুল ফিতরের জামাত এবারও অনুষ্ঠিত হচ্ছে না। করোনার অতিমারির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাণঘাতী ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা অনুযায়ী এবার ঈদের নামাজ মসজিদে পড়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এসব বিষয় বিবেচনায় নিয়ে রোববার শোলাকিয়া ঈদগাহ মাঠ কমিটির এক জুম মিটিং জেলা প্রশাসক ও কমিটির সভাপতি মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, সিভিল সার্জন মুজিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, কমিটির সদস্য সচিব ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাদির মিয়া, সাংবাদিক মোস্তফা কামাল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, করোনার বর্তমান পরিস্থিতিতে জামাত অনুষ্ঠান করা হবে একটি আত্মঘাতী সিদ্ধান্ত। তা ছাড়া বর্তমানে দেশে ভারতীয় ভেরিয়েন্ট পাওয়া গেছে। পরে উপস্থিত সবার মতামত নিয়ে শোলাকিয়া মাঠে এবার ঈদের জামাত বাতিল করা হয়।

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, সরকার ইসলামিক ফাউন্ডেশনকে জামাতের বিষয়ে যে ১৮ দফা শর্ত দিয়েছে, তা যথারীতি মেনে প্রতিটি মসজিদে একাধিক জামাত অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে।

শোলাকিয়া মাঠে ঈদ জামাত শুরু হওয়ার পর থেকে করোনার কারণে প্রথমবার গত বছর ঈদুল ফিতরের ও ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়নি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য