,

ইংলিশ ক্রিকেটাররা আতঙ্কে চেঁচামেচি শুরু করে দেয় : মরিস

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএল স্থগিত হওয়ায় ভারত ছেড়েছেন দক্ষিণ আফ্রিকার ১০ ক্রিকেটার। বিশেষ বিমানে করে ভারত ত্যাগ করেছেন তারা। দেশে ফিরে ১০ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থাকতে হবে ক্রিস মরিস, কুইন্টন ডি’ককদের। তবে আতঙ্ক যেন কোনোভাবে কাটছে না ক্রিস মরিসের। আইপিএলে করোনার সংক্রমণ প্রবেশের পরই আতঙ্কিত হয়ে উঠেন রাজস্থান রয়্যালের এই অলরাউন্ডার।

আজ শুক্রবার দক্ষিণ আফ্রিকার একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মরিস বলেন, ‘কলকাতার দু’জন ক্রিকেটার করোনায় আক্রান্ত হওয়ার পরই আমরা জানতাম আইপিএল-এর ওপর এর প্রভাব পড়বে। কিন্তু তার পরদিন ঋদ্ধিমান সাহা ও অমিত মিশ্র এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর আইপিএল বন্ধ হয়ে যাওয়ার খবর পাই। এতে আমরা সবাই চাপে পড়ে যাই। দেশে ফেরা নিয়ে একটা চিন্তা তো ছিলই। এমন অবস্থায় হোটেলে থাকা নিয়েও চিন্তিত ছিলাম। তাই শেষ পর্যন্ত দেশে ফিরে যেন জীবন ফিরে পেলাম।’

মরিস বলেন, ‘দলের ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেওয়ার পাশাপাশি ব্যাটিং কোচ কুমার সঙ্গাকারার সঙ্গে কথা বলছিলাম। সেই সময় যেন নিজেদের অসহায় মনে হচ্ছিল। অন্যদিকে ইংল্যান্ডের কয়েকজন ক্রিকেটার তো রীতিমতো ঘাবড়ে গিয়েছিল। ভয় আর আতঙ্কে ওরা চেঁচামেচি শুরু করে দেয়।’

তবে বিভিন্ন দলে করোনা ছড়িয়ে পড়ার পেছনে আয়োজকদের দোষারোপ করতে রাজি নন এ বছর আইপিএলের সবচেয়ে দামি এই অলরাউন্ডার। তার মতে, ‘কাউকে দোষ দেওয়া খুবই সহজ ব্যাপার। কিন্তু আইপিএল শুরু হওয়ার সময় ভারতের করোনা পরিস্থিতি এতটা জটিল ছিল না। যদিও সব কিছুরই দুটো দিক থাকে। কঠিন জৈব সুরক্ষা বলয়ে থেকে আমরা ঠিকঠাক ক্রিকেট খেললেও বাইরের অবস্থা কিন্তু ভালো ছিল না। তবে এটাও ঠিক যে আইপিএল-এর ওপর অনেকের জীবন-জীবিকা নির্ভর করত। তিন-চার ঘণ্টার জন্য কিছু মানুষকে বিনোদন দেওয়া যেত। তাই ভারতে আইপিএল আয়োজন করার জন্য বিসিসিআইকে দোষ দেওয়া উচিত নয়।’

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের