,

যা জানা গেল সাকিব-মোস্তাফিজের ফেরা নিয়ে

news-image

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের কারণে একদিন আগে স্থগিত হয়েছে ভারতের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগ আইপিএল। এরপর এরই মধ্যে বেশ কিছু বিদেশি ক্রিকেটার ভারত ছেড়েছেন। বাংলাদেশি ক্রিকেট ভক্তদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন, কবে ফিরবেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান?

আইপিএলে খেলা ইংল্যান্ডের ৮ ক্রিকেটার বুধবার লন্ডন পৌঁছে গেছেন। জানা গেছে বৃহস্পতিবার বা শুক্রবার দেশে ফিরবেন সাকিব ও মোস্তাফিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘আমরা আশা করছি সাকিব ও মোস্তাফিজ আগামীকাল বা পরশু দেশে ফিরবে।’

এদিকে করোনা পরিস্থিতিতে মাঝে আকাশ পথে আন্তর্জাতিক যোগাযোগ বন্ধ ছিল। ১ মে থেকে সেটা পুনরায় শুরু হলেও ভারত থেকে যাত্রী বহনের অনুমতি নেই। এ ক্ষেত্রে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সাকিব ও মোস্তাফিজের জন্য বিশেষ চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা হতে পারে।

সাকিব ও মোস্তাফিজ দুই শহরে অবস্থান করলেও একই ফ্লাইটে তারা দেশে ফিরবেন বলেই খবর। এ ক্ষেত্রে তাদের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস মিলে চার্টার্ড ফ্লাইটের ব্যয় বহন করবে। দুই খেলোয়াড়ের মধ্যে একজনের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার একই ফ্লাইটে তারা ফিরতে পারেন।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা