বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ধোনিদের দলে এবার করোনার হানা

news-image

স্পোর্টস ডেস্ক : বায়ো-বাবলে থাকার পরেও করোনাভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষা পাচ্ছে না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দলগুলো। হঠাৎ করে কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর স্থগিত হয়ে যায় আজকের ম্যাচ। এবার এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে মহেদ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসে।

আজ সোমবার ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। তবে দলের কোনো ক্রিকেটারের করোনা হয়নি বলে জানিয়েছে চেন্নাই কর্তৃপক্ষ।

দিল্লির একটি হোটেলে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। রোববার সেখানে সবার কোভিড পরীক্ষা করা হলে দলের প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথন, বোলিং কোচ এল বালাজি ও একজন বাস পরিচ্ছন্নতাকর্মীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। দলের অন্যদের রিপোর্ট নেগেটিভ।

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান