,

সৌদি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

news-image

অনলাইন ডেস্ক : মহামারি করোনাভাইরাসের কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর আগামী ১৮মে থেকে নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব সরকার। গতকাল রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

দেশটির ইংরেজি দৈনিক আরব নিউজ সূত্রে জানা গেছে, ঈদের পর আগামী ১৭ মে দিবাগত রাত ১টা থেকে সড়ক, নৌ এবং বিমানপথে সৌদি নাগরিকরা দেশের বাইরে ভ্রমণে যেতে পারবেন। একই সঙ্গে সৌদি আরবের বাইরে থাকা দেশটির নাগরিকদের দেশে প্রবেশে আর কোনো বাধা নেই বলেও জানানো হয়েছে।

পাশাপাশি করোনা-পরবর্তী সময়ে যেসব দেশে চলাচলের ওপর নিষেধাজ্ঞা ছিল তাও তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

গত ৩ ফেব্রুয়ারিতে করোনার বিস্তার কমাতে এশিয়া, ইউরোপ ও আমেরিকা অঞ্চলের ২০টি নাগরিকদের ওপর প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব। নিষেধাজ্ঞার আওতায় ছিল- আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, পাকিস্তান, ব্রাজিল, পর্তুগাল, যুক্তরাজ্য, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, লেবানন, মিসর, ভারত এবং জাপান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য