,

খালেদা জিয়ার আরও পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। রোববার বোর্ডের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এ সময় তার আগের বিভিন্ন পরীক্ষার রিপোর্ট পর্যবেক্ষণ করেন বোর্ডের সদস্যরা। নতুন রিপোর্ট দেখে তারা পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে সংশ্নিষ্ট সূত্রে জানা গেছে।

মেডিকেল টিমের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে প্রায় এক ঘণ্টার বৈঠক চলে। পরে খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ড সব পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট দেখে বিএনপি চেয়ারপারসনকে সম্পূর্ণ সুস্থ মনে করলে তখন বাসায় নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত দেবে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল, অনেকটাই ভালো। সোমবারও কিছু পরীক্ষা হবে। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকার কারণে স্বাস্থ্যপরীক্ষা কিছুটা পিছিয়ে গেছে।

গত ১০ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর গুলশানের বাসায় তার চিকিৎসা শুরু হয়। ১৪ দিন পর দ্বিতীয়বারের মতো তার করোনা টেস্ট করানো হলে ফল পজিটিভ আসে। এরপর ২৭ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে তার চিকিৎসার জন্য ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।

খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজার সব স্টাফ এরইমধ্যে করোনামুক্ত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য