,

বিজেপির হয়ে হারার সিরিয়ালে এবার যশ দাশগুপ্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : হুগলীর চণ্ডীতলা বিধানসভা আসন থেকে বিজেপির প্রার্থী হয়ে লড়ছেন টালিউডের তরুণ অভিনেতা যশ দাশগুপ্ত। সেখানে তিনি বিজেপি প্রার্থীর সঙ্গে ভোটে পিছিয়ে রয়েছেন বলে জানিয়ে আনন্দবাজার পত্রিকা।

রোববার বিধানসভার ভোট গণনা শুরু হয়েছে।বিধানসভার ভোটে বিজেপির শিবিরে একের পর এক তারকাদের হারের খবর আসছে। বেহালা পূর্বতে তৃণমূলের প্রার্থী রত্না চ্যাটার্জির সঙ্গে হেরেছেন বিজেপির প্রার্থী টালিউড অভিনেত্রী পায়েল সরকার। সেখানে ভোটের ফলাফলে দেখা গেছে, তৃণমূলের প্রার্থী ১৩ হাজার ৯৭৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ১২ হাজার ৬৪০ ভোট।

এ ছাড়া চুঁচুড়ায় বিধানসভার ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অজিত মজুমদারের সঙ্গে হেরে গিয়েছেন লকেট চট্টোপাধ্যায়।৫৭ হাজার ৮৯১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী। অন্যদিকে লকেট চট্টোপাধ্যায় পেয়েছেন ৫৪ হাজার ৮২৯ ভোট।

অন্যদিকে টালিউডের তারকা বিজেপির আলোচিত প্রার্থী শ্রাবন্তী তৃণমূল কংগ্রেস প্রার্থীর চেয়ে ১৫ হাজারেরও বেশি ব্যবধানে পিছিয়ে পড়েছেন।

এদিকে বিধানসভা ভোটের চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, ২১৫ আসন পেয়ে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপি ৭৫ আসন পেয়েছে। এ নিয়ে বিজেপি শিবিরে ক্ষোভ উগড়ে পড়ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য