,

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪৭৪/৪

news-image

স্পোর্টস ডেস্ক : নাজমুল হোসেন শান্ত বা মুমিনুল হক- দুজনের কেউই পারলেন না নিজেদের সেঞ্চুরিকে ডাবলে রূপ দিতে। এই আক্ষেপটা বাদ দিলে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্টের দ্বিতীয় দিনটাও সফরকারীদেরই হয়ে থাকল।

বৃহস্পতিবার আলোকসল্পতায় শেষ সেশনের অনেকটা সময়ই অবশ্য খেলা হলো না। তার আগে বাংলাদেশ তুলল ৪ উইকেটে ৪৭৪ রান।

আলোকসল্পতায় যখন খেলা থামাতে হয়, তখনও বাকি ছিল দিনের ২৫ ওভার। মুশফিকুর রহিম ৪৩ ও লিটন দাস ২৫ রান নিয়ে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

এদিন বাংলাদেশের দুটি উইকেটই পড়েছে দ্বিতীয় সেশনে। আগের দিনই ক্যারিয়ারে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির দেখা পাওয়া শান্ত থেমেছেন ১৬৩ রানে। আর দেশের বাইরে প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে অধিনায়ক মুমিনুল থেমেছেন ১২৭ রানে।

আগের দিনের ২ উইকেটে ৩০২ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। প্রথম সেশনটা খুব সাবধানে খেলেছেন মুমিনুল ও শান্ত। মাত্র ৭৬ রান ওঠে শুরুর সেশনে। তবে মুমিনুল সেঞ্চুরি তুলে নেন। শান্ত পেরিয়ে যান দেড় শ।

লাঞ্চের পর দলের স্কোর চার শ ছোঁয়ার আগে শান্তকে হারায় বাংলাদেশ। লাহিরু কুমারাকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন শান্ত। তার ৩৭৮ বলের ইনিংসে ছিল ১৭টি চার ও ১ ছক্কা।

শান্তর ফেরায় মুমিনুলের সঙ্গে তার ২৪২ রানের রেকর্ড জুটির পতন হয়। তৃতীয় উইকেট জুটিতে বাংলাদেশের আগের সর্বোচ্চ ছিল ২৩৬। মুমিনুলের সঙ্গে যে রেকর্ডের অংশীদার ছিলেন মুশফিকুর রহিম।

চা বিরতির আগে মুমিনুলকে ফেরান ধনাঞ্জয়া ডি সিলভা। বাংলাদেশ অধিনায়ক ৩০৪ বলে ১১ চারে সাজান নিজের ইনিংস।

মুশফিকের সঙ্গে মুমিনুলের ৩০ রানের জুটি হয়েছিল। মুশফিক-লিটন পঞ্চম উইকেট জুটি এরই মধ্যে তুলে ফেলেছে ৫০ রান।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা