,

ভারতে অক্সিজেনের অভাবে ২২ করোনা রোগীর মৃত্যু ভারতে

news-image

অনলাইন ডেস্ক : অক্সিজেন না পেয়ে ভারতের মহারাষ্ট্রে ২২ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। রাজ্যটির নাসিকের এক হাসপাতালে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

এএনআই জানিয়েছে, হাসপাতাল চত্বরেই অক্সিজেন ট্যাংকার লিক হওয়ায় প্রায় ৩০ মিনিট বন্ধ হয়ে যায় অক্সিজেন সরবরাহ। তাতেই অক্সিজেন না পেয়ে রোগীদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

জাকির হুসেন হাসপাতালের এই ঘটনার সময় অন্তত ১৭১ জন রোগীর চিকিৎসা চলছিল।এরমধ্যে ৩১ জন রোগীকে অন্য হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হলেও বাকিরা হাসপাতালেই ছিলেন।

হাসপাতাল সূত্রে খবর, মৃত রোগীদের মধ্যে ১০ জন ঘটনার সময় ভেন্টিলেশনে ছিলেন। তারা প্রত্যেকেই এই ঘটনায় মারা গেছেন।

এ ব্যাপারে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপীকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই লিখেছে, নাসিকের ওই হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা চলছিল। ভেন্টিলেশনেও ছিলেন ১০ জন রোগী। অক্সিজেনে ঘাটতির কারণেই তাদের মৃত্যু হয়েছে।

কমিশনার কৈলাস যাদব বলেছেন, হাসপাতালে অক্সিজেন লিকের কারণে প্রায় ৩০ মিনিট বন্ধ রাখতে হয়েছিল অক্সিজেন সরবরাহ। তার ফলে অক্সিজেন না পেয়েই ভেন্টিলেশনে থাকা রোগীদের মৃত্যু হতে পারে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য