,

প্রেমিকের ছুরিকাঘাতে গৃহবধূ খুন, প্রেমিক গণধোলাইয়ে নিহত

news-image

লক্ষীপুর প্রতিনিধি : লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর অভিযুক্ত যুবককে গণপিটুনি দিয়ে হত্যার করার খবর পাওয়া গেছে। আজ রোববার দুপুরে রামগঞ্জ উপজেলার ভাট্টা ইউনিয়নের জাফর নগর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, পরকীয়া প্রেমের সম্পর্কের জেরে নিহত নারীর কথিত প্রেমিক রাসেল তাকে ছুরিকাঘাতে হত্যা করে। এরপর বিক্ষুদ্ধ জনতার গণপিটুনিতে অভিযুক্ত রাসেল নিহত হন। নিহত নারী ওই গ্রামের কাতার প্রবাসী ছফি উল্ল্যাহর স্ত্রী ও দুই সন্তানের মা নাসরিন সুলতানা। নিহত যুবক রাসেল একই গ্রামের সিদ্দিক উল্লাহর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে স্বামী কাতার থাকার সুবাধে স্থানীয় ছফি উল্লাহর স্ত্রী নাসরিনের সঙ্গে পার্শ্ববর্তী বাড়ির সিদ্দিক উল্লাহর ছেলে রাসেলের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে ওই সম্পর্ক বিচ্ছিন্ন করে নারী। এতে রাসেল ক্ষিপ্ত হয়ে উঠে। ঘটনার দিন নাসরিনের স্বামীর বাড়িতে হামলা চালায়। এসময় নারী ও তার পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন আসলে তার গলায় ছুরি ধরে হত্যা করার হুমকি দেয় রাসেল। এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এসময় তাকেও গণধোলাই দেন স্থানীয় জনতা। পরে আহতদের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে মৃত ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে পরিদর্শন করেন পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনসহ পুলিশের বিশেষ দল।

পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান জানান, পরকীয়া প্রেমের সম্পর্কের জের ধরে এক নারীকে হত্যার পর বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে অভিযুক্ত যুবকও নিহত হন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

সাদপন্থিদের ইজতেমা ময়দান ব্যবহারের কোনো অধিকার নেই: হেফাজত আমির

হাম উপসর্গে ৮ জনের মৃত্যু

এনআইডি সংশোধনে বড় অগ্রগতি

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু

আইনশৃঙ্খলা অবনতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এনসিপির গণবিক্ষোভ শুক্রবার

দরজা ভেঙে ঘরে ঢুকে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকব: জামায়াত আমির

আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি, সন্দেহ সিএনজি থেকে

বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স

শ্রদ্ধার কারণে গায়কিতে বদল আনেন শ্রেয়া

গাজীপুরে কারখানার গোডাউনে আগুন, সাড়ে পরে নিয়ন্ত্রণে

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬