,

করোনা সংক্রমণ রংপুর বিভাগে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ছাড়ালো, মৃত্যু-৩২৪

news-image

রংপুর ব্যুরো : রংপুর বিভাগ জুড়ে ক্রমাগত বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় বিভাগের আট জেলায় ৩৭৬ জনের টেষ্ট করে নতুন করে ৫০ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ১ জনের। এ নিয়ে বিভাগে ১ লাখ ১৯ হাজার ৫শ’ ৩৭ জনের টেষ্ট করে মোট ১৭ হাজার ৯৫ জন আক্রান্ত পাওয়া গেছে। এ ছাড়া ৩শ’ ২৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট ১৫ হাজার ৯শ’ ২৬ জন রোগী সুস্থ হয়েছেন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় রংপুরে ১৬ জন, পঞ্চগড়ে ১ জন, নীলফামারীতে ১ জন, লালমনিরহাটে ৩ জন, কুড়িগ্রামে ৫ জন, ঠাকুরগাঁওয়ে ১ জন, দিনাজপুরে ১৭ জন ও গাইবান্ধা জেলায় ৬ জন শনাক্ত হয়েছেন। এছাড়াও কুড়িগ্রামের একজন মারা গেছেন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আহাদ আলী জানান, গতকাল পর্যন্ত দিনাজপুর জেলায় ৫ হাজার ১শ’ ২৬ জন আক্রান্ত ও ১শ’ ১৬ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৪ হাজার ৩শ” ৭৩ জন আক্রান্ত ও ৭৪ জনের মৃত্যু হয়েছে, ঠাকুরগাঁও জেলায় ১ হাজার ৬শ’ জন আক্রান্ত ও ৩৪ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৬শ’ ৯ জন আক্রান্ত ও ১৯ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ৪শ’ ৬৪ জন অক্রান্ত ও ৩৩ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৮৮ জন আক্রান্ত ও ১৭ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ১৫ জন আক্রান্ত ও ১১ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৮শ’ ২০ জন আক্রান্ত এবং ২০ জনের মৃত্যু হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য