,

জেনে নিন যেসব পেশার জন্য মুভমেন্ট পাস লাগবে না

news-image

পুলিশ সদর দপ্তর জানিয়েছে বিধিনিষেধের আওতামুক্ত ব্যক্তি কারা ও প্রতিষ্ঠান কোনগুলো ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত চলছে লকডাউন। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সব বন্ধ থাকলেও খোলা রয়েছে ব্যাংক, কারখানা ও হাসপাতালসহ নানা জরুরি সেবা।

এদিকে লকডাউনে কাজে বাইরে বের হতে হলে দেখাতে হচ্ছে পুলিশের মুভমেন্ট পাস। পুলিশের পক্ষ থেকে বলা হয়, জরুরি সেবা সংশ্লিষ্টদের কর্মস্থলে যেতে বা সেবা সংক্রান্ত কাজে বের হতে হলে মুভমেন্ট পাস লাগবে না।

তবে এই জরুরি সেবার আওতাধীন কারা, লকডাউনের প্রথম দিন-এ নিয়ে পুলিশের সঙ্গে ভুল বোঝাবুঝির ঘটনাও ঘটছে অনেকের।

এর জের ধরে পুলিশ সদর দপ্তর জানিয়েছে বিধিনিষেধের আওতামুক্ত ব্যক্তি কারা ও প্রতিষ্ঠান কোনগুলো। এসব ব্যক্তিরা মুভমেন্ট পাস বাদেই শুধু পরিচয়পত্র প্রদর্শন করে কর্মস্থলে আসা-যাওয়া করতে পারবেন।

চলমান লকডাউনের বিধিনিষেধের আওতামুক্ত যারা-

১. ডাক্তার

২. নার্স

৩. মেডিকেল স্টাফ

৪. করোনাভাইরাস টিকা বা চিকিৎসার সঙ্গে জড়িত ব্যক্তি বা স্টাফ

৫. ব্যাংকার

৬. ব্যাংকের অন্যান্য স্টাফ

৭. সাংবাদিক

৮. গণমাধ্যমের ক্যামেরাম্যান

৯. টেলিফোন বা ইন্টারনেট সেবাকর্মী

১০. বেসরকারি নিরাপত্তাকর্মী

১১. জরুরি সেবার সঙ্গে জড়িত কর্মকর্তা বা কর্মচারী

১২. অফিসগামী সরকারি কর্মকর্তা

১৩. শিল্পকারখানা বা গার্মেন্টস উৎপাদনে জড়িত কর্মী বা কর্মকর্তা

১৪. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য

১৫. ফায়ার সার্ভিস

১৬. ডাকসেবা

১৭. বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানির সঙ্গে জড়িত ব্যক্তি বা কর্মকর্তা

১৮. বন্দর–সংশ্লিষ্ট ব্যক্তি বা কর্মকর্তা

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য