,

পারিবারিক কবরস্থানে অধ্যাপক শামসুজ্জামান খানের দাফন সম্পন্ন

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলা একাডেমির সভাপতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফোকলোরবিদ, সাহিত্যিক ও গবেষক সদ্য প্রয়াত অধ্যাপক শামসুজ্জামান খানের দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার আছর প্রয়াত অধ্যাপক শামসুজ্জামান খানের পৈতৃক নিবাস মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চারিগ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজা ও দাফনকার্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস, সিঙ্গাইর উপজেলা ভূমি কমিশনার, জেলা পুলিশের প্রতিনিধি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট (পিপি) আবদুস সালামসহ এলাকার বিশিষ্টজন ও সাধারণ মানুষ।

বাংলা একাডেমির পক্ষ থেকে প্রয়াত সভাপতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন একাডেমির পরিচালক-মোবারক হোসেন, ডা. কেএম মুজাহিদুল ইসলাম, কর্মকর্তা-আবুল কালাম আজাদ, পিয়াস মজিদ, আইয়ুব মুহাম্মদ খান প্রমুখ।

বুধবার বেলা ২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। সম্প্রতি স্ত্রীসহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শামসুজ্জামান খান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন।

খ্যাতিমান এই ফোকলোরবিদ, সাহিত্যিক ও গবেষকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অধ্যাপক শামসুজ্জামানের জন্ম মানিকগঞ্জ জেলায় ১৯৪০ সালে। তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ স্বাধীনতা পদক এবং একুশে পদক পেয়েছেন। ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমি-এর মহাপরিচালক হিসেবেও কাজ করেছেন শামসুজ্জামান খান। ২০১৯ সালে তিন বছরের জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের