,

প্রথম ম্যাচেই ধোনির ১২ লাখ রুপি জরিমানা

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলের ১৪তম আসরের শুরুটা মোটেও ভালো হয়নি ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মেহেন্দ্র সিং ধোনির। নিজে আউট হয়েছেন শূন্য রানে, দল হেরেছে বড় ব্যবধানে। এর সঙ্গে মরার ওপর খাঁড়ার ঘাঁ হয়ে যুক্ত হলো জরিমানা।

শনিবার রাতে দিল্লি ক্যাপিট্যালসের বিপক্ষে ম্যাচে স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে ধোনিকে। অথচ পুরো ২০ ওভার বোলিং করতে হয়নি চেন্নাইকে। মাত্র ১৮.৪ ওভার বোলিং করে ওভার রেট নিয়ন্ত্রণ করতে পারেনি চেন্নাই।

এর জন্য অবশ্য কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। আইপিএলের কোড অব কন্ডাক্ট মোতাবেক অধিনায়ক ধোনিকে গুনতে হচ্ছে ১২ লাখ রুপির জরিমানা।

চেন্নাইকে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে দিল্লি ক্যাপিটালস। পৃথ্বী-ধাওয়ানের তাণ্ডবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৭ উইকেটে জয় পেয়ে ঋষভ পন্থের দল।

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা