,

সোম-মঙ্গল বাস-ট্রেন চলবে কি না জানা যাবে আজ

news-image

অনলাইন ডেস্ক : করোনা পরিস্থিতির অবনতি হলে সরকার ১৮ দফা বিশেষ বিধি-নিষেধ ঘোষণা করে। এর আওতায় গত ৫ এপ্রিল থেকে আজ ১১ এপ্রিল পর্যন্ত নানা নিষেধাজ্ঞা জারি করে সরকার। পরে এসব নিষেধাজ্ঞায় বেশ কিছু পরিবর্তনও আসে। এর মধ্যে গণপরিবহন অন্যতম।

সিটি করপোরেশন এলাকায় সকাল-সন্ধ্যা অর্ধেক আসন ফাঁকা রেখে বাস চলাচলের অনুমতি দেওয়া হলেও সারা দেশে যাত্রীবাহী বাস ও ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এরই মধ্যে আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের কঠোর বিধি-নিষেধ আসছে।

এই বিধি-নিষেধের আওতায় গত বছরের মতো জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি সব অফিস-আদালত, কলকারখানা, পরিবহন বন্ধ রাখার ঘোষণা আসছে। কিন্তু সরকারের জারি করা আগের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে আজ। ১৪ এপ্রিলের আগে মাঝখানে আরো দুদিন সোমবার ও মঙ্গলবার। প্রশ্ন দেখা দিয়েছে এই দুদিন বাস-ট্রেন চলবে কি না। তবে আজ রবিবার নতুন করে প্রজ্ঞাপন জারি হলে সবকিছু পরিষ্কার হবে।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (পরিচালন) সরদার শাহাদাত আলী বলেন, ‘বিষয়টি নিয়ে রবিবার (আজ) সকালের মিটিংয়ে চূড়ান্ত আলোচনা হবে। আর আমরাও নতুন প্রজ্ঞাপন এবং দিকনির্দেশনার অপেক্ষায় আছি। সরকারের সিদ্ধান্তের বাইরে এখনই কিছু বলা যাচ্ছে না।’

এদিকে, আগামীকাল সোমবার (১২ এপ্রিল) ও পরের দিন মঙ্গলবার (১৩ এপ্রিল) বাস চলাচল করবে কি না, তা নিয়ে সংশ্লিষ্ট কেউ কিছু জানেন না। নতুন করে নিষেধাজ্ঞা না আসা পর্যন্ত পরিষ্কার নয় এই দুদিন আন্ত জেলা বাস চলবে কি না।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ‘রবিবার (আজ) থেকে কী হবে আমরা এখনো জানি না। নিষেধাজ্ঞা না আসলে আমরা ১২ ও ১৩ এপ্রিল বাস চালাতে চাই। এ নিয়ে বিআরটিএর চেয়ারম্যানের সঙ্গে কথা হচ্ছে। তিনিও এখন পর্যন্ত কিছু জানাতে পারেননি।’

বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, ‘সোমবার-মঙ্গলবার বাস চলবে কি না এই প্রশ্ন আমারও। আমি নিজেও এখনো কিছু জানি না। রবিবার সকালে এ নিয়ে বৈঠক হবে। ওই বৈঠকে সিদ্ধান্ত হবে বাস চলবে কি না।’

সূত্র : কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি