,

বিশ্বে করোনায় আক্রান্ত ১৩ কোটি ৬০ লাখ ছাড়াল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনার উৎপত্তির দেশ চীনের সাংহাইয়ের সাংহাই রেলস্টেশনের বাইরে গত বছরের এপ্রিলে মাস্ক পরা ও প্লাস্টিকের ব্যাগ দিয়ে ঢাকা দুই যাত্রী। ফাইল ছবি

বিশ্বব্যাপী করোনা (কোভিড-১৯) সংক্রমণের সংখ্যা প্রতিদিন বাড়ছে। বিশ্বে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৩ কোটি ৬০ লাখ ১১ হাজার ৭৩৩ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২৯ লাখ ৩৯ হাজার ১৯৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ কোটি ৯৩ লাখ ৬৮ হাজার ৮৫৭ জন।

আজ রবিবার সকাল পৌনে ১০টা পর্যন্ত আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৭৫ হাজার ৫৯৩ জন মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ১৮ লাখ ৬৯ হাজার ৯৫০ জনের। সুস্থ হয়েছেন ২ কোটি ৪৪ লাখ ২৩ হাজার ৫৮৯ জন।
করোনায় আক্রান্ত ও মৃত্যু বিবেচনায় দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৬ জন। তাদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৫১ হাজার ৪৬৯ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ১৮ লাখ ৩৮ হাজার ৫৬৪ জন।

বিশ্বে তৃতীয় স্থানে ভারত। এশিয়ার মধ্যে সবচেয়ে বিপর্যস্ত দেশ। দেশটিতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ কোটি ৩৩ লাখ ৫৫ হাজার ৪৬৫ জন। ১ লাখ ৬৯ হাজার ৩০৫ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১ কোটি ২০ লাখ ৭৮ হাজার ৩৩৩ জন।

সূত্র : বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি