,

বাকিতে তরমুজ না দেওয়ায় ব্যবসায়ীকে মেরেই ফেললেন ক্রেতা

news-image

অনলাইন ডেস্ক : নাটোরের সিংড়ার তরমুজ বিক্রয় নিয়ে তর্কবিতর্কের সময় ক্রেতার ছুরিকাঘাতে জিলুর প্রামাণিক (৪৫) নামে এক তরমুজ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার সাঁতপুকুরিয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত জিলুর প্রামাণিক ইন্দ্রাসন গ্রামের গেদা প্রামাণিকের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বাচ্চু ঘটককে আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, দুপুরে সাঁতপুকুরিয়া বাজারে তরমুজ বিক্রি করছিলেন জিলুর। তখন তরমুজ কিনতে দোকানে যান ক্রেতা বাচ্চু ঘটক। তরমুজের দাম নিয়ে দোকানি জিলুরের সাথে বাচ্চু ঘটকের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাচ্চু ঘটক জি রের দোকানে থাকা তরমুজ কাটার ধারালো ছুরি দিয়ে জিলুরের শরীরে আঘাত করেন। পরে স্থানীয়রা আহত অবস্থায় জিলুরকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে বাচ্চু ঘটককে আটক করে পুলিশ। তখন হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করে পুলিশ।

অভিযুক্ত বাচ্চু ঘটক ইন্দ্রাসন গ্রামের মৃত নছুর মোল্লার ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, ছুরিকাঘাতে নিহতের ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সূত্র : বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য